।। সুস্মিতা সিং ।।
বাঙালি মানেই ভোজনরসিক । ফিটনেস ভুলে ভুঁড়ি ভোজে মজতে বাঙালি একবারও ভাবে না । আর সেটা যদি হয় গোলবাড়ির কষা মাংস তাহলে তো কথাই নেই । কিন্তু যারা সেলিব্রিটি? যাদের পেশার তাগিদে নিজেকে ফিট রাখতে হয়, কঠিন ডায়েট ফলো করতে হয় তাঁরা কি পছন্দের খাবার টা খাবেন না? অন্তত টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার এই তালিকায় পড়েন না।

টলিউডে ফিট বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মধুমিতা। কিন্তু ফিট থাকতে গিয়ে নিজের পছন্দের খাবার খাবেন না সেই পাত্রী নন মধুমিতা। তাইতো মধুমিতা ঢুঁ মারলেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা গোলবাড়ির কষা মাংস খেতে। কার্যত ডায়েটকে শিকেয় তুলে গোলবাড়ির কষা মাংসে মজলেন মধুমিতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মধুমিতার পরনে সাদা ক্রপটপ, ডেনিম জ্যাকেট, জিন্স, চোখে রোদচশমা, মাথায় টুপি। রাস্তায় অনুরাগীদের নজর খানিক এড়াতেই মুখ ঢাকলেন টুপি আর চশমাতে। আর এভাবেই পৌঁছলেন গোলবাড়িতে। এরপরই ভিডিয়োতে দেখা যায়, মধুমিতার সামনে রাখা কষা মাংস, পরোটা। ঝোলে পরোটা ডুবিয়ে মুখে দিতেই তৃপ্তি স্পষ্ট অভিনেত্রীর মুখে । ভিডিও শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লিখেছেন, ‘পিওভি: বিখ্যাত গোলবাড়ির কাছাকাছি যখন তুমি শ্যুটিং সারছ। বি.দ্র.: আমি আমার পাপারাৎজি নিজের সঙ্গে নিয়ে ঘুরি।’ সব মিলিয়ে বলাই যায় গোল বাড়ির কষা মাংস দারুন উপভোগ করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, বর্তমানে টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন মধুমিতা সরকার। তাঁর হাতে রয়েছে একের পর কাজ। আসছে তাঁর নতুন ছবি ‘ফেলু বকসী’। ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। এছাড়াও হাতে রয়েছে ‘সূর্য’ নামক ছবি। এই ছবিতে মধুমিতাকে দেখা যাবে দর্শনা বণিক ও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

