প্যারিস অলিম্পিক্সে খেলবেন না মেসি । স্পষ্টভাবে জানিয়ে দিলেন লিওনেল মেসি । আগামী ২১ জুন কানাডা ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা । আপাতত মেসিদের সব ফোকাস সেখানেই ।
এদিকে এবারের কোপা আমেরিকা শেষ হবে ১৪ জুলাই । আর অলিম্পিক্স শুরু হবে ঠিক তার ১০ দিন পর , ২৪ জুলাই । লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন কোপা আমেরিকায় খেলার পর অলিপিক্সে খেলা তাঁর পক্ষে সম্ভব নয় ।
আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ দলের কোচ জাভিয়ের ম্যাসচেরানোকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন লিও । নিজের বয়সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

