অবসরের পর বাইচুংয়ের সঙ্গে জুটি বেঁধে নয়া ভূমিকায় সুনীল

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সৌম্যজিত মিশ্র ।।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন সুনীল ছেত্রী । গত ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে পূর্ব ঘোষিত মতনই অবসর নেন তিনি । তবে তাঁর অবসর ম্যাচের ফল যেমনটা আশা করা হয়েছিল, সেই আশানুরূপ ফল হয়নি ব্লু টাইগারদের ।

কুয়েতের বিরুদ্ধে ড্র হয়েছিল ম্যাচ । নিজের শেষ ম্যাচে দর্শকদের উদ্দেশ্যে করজোড়ে ধন্যবাদ জানিয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন সুনীল । সেই থেকেই মন খারাপ ছিল সুনীল ভক্তদের । কিন্তু এবার এক নয়া ভূমিকায় দেখা যাবে তাঁকে । আর এই খবর পেতেই খুশি তাঁর ভক্তরা । ইউরো কাপ ২০২৪-এ ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা যেতে চলেছে সদ্য অবসর নেওয়া সুনীল ছেত্রীকে । ফুটবলের আরও এক তারকা বাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেঁধে ধারাভাষ্য করবেন তিনি । নয়া এই দায়িত্ব পেয়ে খুশি কিংবদন্তি ফুটবলার ।

নতুন দায়িত্ব পাওয়ার পরেই সুনীলের জানিয়েছে, “ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে । ধারাভাষ্যকারদের প্যানেলে অংশ হতে পেরে নিজের খুব ভালো লাগছে । বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরা থাকবেন । ফলে ফুটবল প্রেমীরা যে শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা নয়, ফুটবলকে আরও ভালোভাবে বুঝতেও পারবেন”।

এখানেই বলে রাখা ভালো, ইউরো কাপের আনন্দকে মানুষের মধ্যে আরও বাড়িয়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে সম্প্রচারকারী সংস্থা । জানা গিয়েছে, সুনীল ও বাইচুং বাদেও এই ধারাভাষ্যকারদের তালিকায় যেমন রয়েছেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু ও ভারতের প্রাক্তন ফরওয়ার্ড রবীন্দ্র সিংহ তেমনই রয়েছেন একাধিক আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব । রয়েছেন ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক প্যাট্রিস এভ্রা ও ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমস । পাশাপাশি থাকছেন ডন হাচিসন, টেরি ফেলান, অ্যাশলে ওয়েস্টউড এবং মার্ক সিগ্রিভস । আর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন আদ্রিয়ানো দেল মন্টে, অলিভিয়া বাজাগলো, মানস সিংহ ও অর্পিতা শর্মা ।

উল্লেখ্য, শুক্রবার রাত থেকেই শুরু হচ্ছে ইউরো কাপ অভিযান । ২০২৪ ইউরো কাপের আয়োজক দেশ জার্মানি । এই প্রতিযোগিতার ফাইনাল হতে চলেছে ১৪ই জুলাই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube