এখন বছরের মাঝামাঝি সময়, তাও এখনও পর্যন্ত কোনও সুপারাহট ছবি পায়নি বলিউড । চলতি বছরে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশনের ফাইটার, অজয় দেবগনের ময়দান থেকে শুরু করে বলিউড খিলাড়ির বড়ে মিঞা ছোটা মিঞা । তবে কোনও ছবিই বক্স অফিস বাজিমাত করতে পারেনি । তাই সিনেপ্রেমীরা তাকিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ।
২০২১ সালে পুষ্পা বক্স অফিস বাজিমাত করার পর সবাই মুখিয়ে ছিলেন পুষ্পা টু-র অপেক্ষায় । অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে । এবছর মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা টু-র। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু আর্জুনের পুষ্পা টু-দ্য রুল-এর । তাঁর ফাস্ট লুক প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে । ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির একের পর এক গান, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে । গানের ভাষাতেও ছিল এক চমক । ছ’টি ভাষায় মুক্তি পেয়েছে সেই গান ।
সিনেপ্রেমীরা রয়েছেন ১৫ আগস্টের অপেক্ষায় । তবে শোনা যাচ্ছে, ছবি মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে । ছবির শুটিং এখনও কিছুটা বাকি । অন্যদিকে ছবির এডিটর কার্তিক শ্রীনিবাস হঠাৎ প্রজেক্টটি থেকে বেরিয়ে যান । ছবির ভিএফএক্স নিয়েও খুশি নন পরিচালক সুকুমার । কিছুটা অংশ রিশুট করতে হবে । সব শেষ হতে হতে জুলাই পার । তবে ছবির নির্মাতারা গোটা ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন । তাঁরা জানান আগামী ১৫ আগস্টই মুক্তি পাচ্ছে পুষ্পা টু- দ্য রুল । তবে সবটাই এখন সময়ের অপেক্ষা ।
ওই একই দিনে রোহিত শেট্টির সিঙ্ঘম এগেন বক্স আফসে হিট করার কথা ছিল । তবে ছবির শুটিং কমপ্লিট না হওয়ায় দিওয়ালির সময় ধামাকা দিতে আসছে সিঙঘম এগেন । ১৫ আগস্টের মুভি রিলিজের তালিকা বেশ লম্বা । ওই একই দিনে মুক্তি পাবে বলিউডের আরও দু’টি ছবি ।
সম্প্রতি জানা গেছে, ১৫ আগস্ট আসছে বলিউড খিলাড়ির খেল খেল মে । অক্ষয় কুমারের পাশাপাশি ছবিতে দেখা যাবে তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদীন খান সহ আরও অনেককেই । অন্যদিকে বেদা নিয়ে আসছে জন আব্রাহাম । নিখিল আডবানি পরিচালিত এই ছবিতে জনের সঙ্গে স্ক্রিন শেয়ার দেখা যাবে শরবরী ওয়াগকে । এবার বক্স অফিসে মুখোমুখি অক্ষয়-জন । স্বাধীনতা দিবসের দিনে সিনেপ্রেমী যে হলমুখী হবেন তেমনটাই আশা করা যায় । তবে বক্স আফিসে কে ছক্কা হাকাবেন, সেটা বলবে সময় ।