।। সৌম্যজিত মিশ্র ।।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদে কি পরিবর্তন হবে? না আবারও দায়িত্ব নেবেন এরিক টেন হ্যাগই? নানা প্রশ্ন ঘোরাফেরা করছিল ফুটবল মহলে । অনিশ্চয়তায় ছিল ম্যান ইউ কর্তৃপক্ষও । কিন্তু এবার তাদের কোচ নিয়ে এক বড় আভাস পাওয়া গেল । সূত্রের খবর, কোচের দায়িত্বে থাকতে চলেছেন এরিক টেন হ্যাগই ।
৫৪ বছর বয়সী এরিকের সঙ্গে কথা বলে দু’পক্ষই না কি একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন । ক্লাব সূত্রে খবর, গত মাসে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করে এফএ (FA CUP) কাপ জেতার পর হ্যাগের পারফরম্যান্স পর্যালোচনা করা হয় । পাশাপাশি ডাগআউটের জন্য কিছু বিকল্পও ভেবে রেখেছিল দল । যে তালিকায় ছিলেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুচেল, প্রাক্তন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের প্রধান কোচ রবার্তো ডি জারবি, এছাড়াও সম্প্রতি বিদায় নেওয়া চেলসির কোচ মরিসিও পোচেত্তিনো, ব্রেন্টফোর্ডের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক । এমনকি ইপসুইচ টাউন ম্যানেজার কিরান ম্যাককেনাও ছিলেন সেই তালিকায় । কিন্তু পরবর্তীতে ইউনাইটেডের সহ কোচ জিম র্যাটক্লিফ এবং আইএনইওএস (INEOS)-এর স্পোর্টিং ডিরেক্টর ডেভ ব্রেইলসফোর্ড টেন হ্যাগের সঙ্গেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন ।
উল্লেখ্য, এই টেন হ্যাগের নেতৃত্বেই প্রথম মৌসুমে ইউনাইটেড ২০২৩ সালের লিগ কাপ জিতেছিল । যার ফলে ম্যান ইউ-এর ছয় বছরের ট্রফি খরার অবসান ঘটিয়েছিল এবং তারা লীগে তৃতীয় স্থান অর্জন করেছিল । কিন্তু এরপর তারা ১৪ টি ম্যাচ হেরেছে । এখন তারা চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে ৩১ পয়েন্ট পিছিয়ে রয়েছে । তবে বলে রাখা ভালো, টেন হ্যাগ হলেন ইউনাইটেডের পঞ্চম স্থায়ী কোচ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

