রায়বরেলিতেই থাকবেন রাহুল? প্রিয়াঙ্কাকে চাইছে ওয়েনাড়!

।। অর্পিতা দাশগুপ্ত ।।

রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী! রাজনৈতিক মহলে এখন সেই জল্পনাই চলছে। লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড় দুই কেন্দ্র থেকেই জিতেছেন রাহুল গান্ধী। এবার যেকোনও একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে। জানা যাচ্ছে, যে আসনটি তিনি ছাড়বেন সেখানেই প্রার্থী করা হবে বোন প্রিয়াঙ্কাকে। তবে ওয়েনাড় চাইছে হয় রাহুল না হয় প্রিয়াঙ্কা এই দুজনের কেউই সাংসদ হিসেবে থাকুক।

২০১৯ সালে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। আমেঠিতে হেরে গেলেও মানরক্ষা করেছিল ওয়েনাড়। ২০২৪-এ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত ঘোষণা করেন সনিয়া গান্ধী। তাঁর আসন রায়বরেলিতে প্রার্থী করেন পুত্র রাহুলকে। মায়ের রেকর্ড ভেঙে বড় ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। অন্যদিকে ওয়েনাড় এবারেও তাঁর উপরেই ভরসা রাখে। দুই কেন্দ্র থেকে জয় পাওয়ায় এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, কোন আসন রাখবেন এবং কোনটি ছেড়ে দেবেন রাহুল? শোনা যাচ্ছে, রায়বরেলি গান্ধী পরিবারের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি, তাই এই কেন্দ্রের সাংসদ হয়ে থাকতে চান প্রাক্তন কংগ্রেস সভাপতি। ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে এই কথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে।

রাহুল যদি ওয়েনাড় ছেড়ে দেন তাহলে সেখানে ফের উপনির্বাচন হবে। জল্পনা চলছে, প্রিয়াঙ্কা গান্ধীকেই প্রার্থী করা হবে ওই আসনে। চলতি বছরের শুরু থেকেই প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে নানা জল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে এবারে তাঁকে সরাসরি নির্বাচনী ময়দানে নামাতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। সেইমত আলোচনা চলছে বলেও খবর।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube