বুধবার রাতে তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলায় । মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল । জানা যায়, তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন । অভিযোগ উঠছে স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে ।
এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ জীবনতলায় । দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা । নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল । তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন । পরিবারের দাবি, মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে ।
এই ঘটনায় পরিবারের সদস্যরা স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন । তাঁদের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের । জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন । পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি । পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

