রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়ল মূল চক্রী সনু সিং। পুলিশের গুলিতে জখম সনু সিংকে ঝাড়খণ্ডের সারিয়া থেকে গ্রেফতার কয়ার হয় । মঙ্গলবার সনু সিংকে গ্রেপ্তারের যাবতীয় কাগজপত্র আসানসোল আদালতে জমা দেয় পুলিশ।
জানা যায়, বিহারের সিওয়ানে বাড়ি ধৃতের । ঘটনার দিন তার কোমরে গুলি লাগে । তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রসঙ্গত, রবিবার রানিগঞ্জের এনএসবি রোডের ধারে অভিজাত স্বর্ণ প্রতিষ্ঠানে সাতজন ডাকাত দল হানা দেয় । সোনার গহনা লুঠ করে নিয়ে যাওয়ার সময় আসানসোল দুর্গাপুর পুলিশের সাব-ইন্সপেক্টর মেঘনাদ মন্ডলের মুখোমুখি পড়ে যায় তারা । কোমর থেকে পিস্তল বার করে ডাকাতদের দিকে একের পর এক গুলি চালান মেঘনাদ বাবু । তখনই কোমরে গুলি লেগে পড়ে যায় সনু সিং ।
এই সনুই বাইক নিয়ে হানা দিয়েছিল দোকানে । পুলিশি বাধায় বাধ্য হয়ে লুঠ করা গয়না ভর্তি দুটি ব্যাগও ফেলে দিয়ে পালিয়ে যায় তারা । তবে একটি গয়না ভর্তি ব্যাগ তারা নিয়ে যেতে সফল হয় । যদিও পরে ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় সুরজ সিং নামে এক ডাকাতকে ধরে ফেলে পুলিশ । পরে সনু সিং কেও গ্রেফতার করা হয় । একই সঙ্গে জানা যায়, ধৃত দু’জনেই সম্পর্কে আত্মীয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

