গরমে বেহাল দক্ষিণবঙ্গ, বড় ঘোষণা আবহাওয়া দফতরের!

প্যাচপ্যাচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর । বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য । তাপের কারণে বাইরে বেরনো মুশকিল হয়ে যাচ্ছে । এমতাবস্থায় এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । একইসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে । সপ্তাহান্তে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । অন্যদিকে এই দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে রাজ্যে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে, সেই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে । তবে ১৪ জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলেই জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube