ছুটির দিনে চলবে অতিরিক্ত মেট্রো, রবিবার কখন থেকে মিলবে পরিষেবা?

ছুটির দিনেই বিশেষ মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। আগামী ১৬ জুন, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো। সকালের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে। তবে এই পরিষেবা কেবল ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে পাওয়া যাবে বলেও জানা গিয়েছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ইউপিএসসি সিভিল সার্ভিস (প্রিলিমিনারি ) পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সাধারণত সকাল ৯ টা থেকে পরিষেবা শুরু হয়। তবে ১৬ জুন সকাল ৭ টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ ও দমদম থেকে সকাল ৭ টায় প্রথম মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টা ১৫ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৭ টা ৩০ মিনিটে। দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সূচীতে কোনও বদল হয়নি।

রবিবার সাধারণত আপ ও ডাউন লাইনে মোট ১৩০ টি মেট্রো চলে। তবে পরীক্ষার জন্য আগামী রবিবার ১৩৮ টি মেট্রো চালানো হবে। ওইদিন ৫ টি অতিরিক্ত রেক চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube