।। অদিতি হীরা ।।
এই প্রচন্ড দাবদহে, গোটা শহরবাসী নাজেহাল । তবে বলি সেলেব থেকে টলি সেলেব পাড়ি দিয়েছেন বিদেশে । এখন তাঁরা রয়েছেন ভ্যাকেশন মুডে ।

বলিউডের অন্যতম অভিনেত্রী বঙ্গ তনয়া মৌনি রয়, তিনি ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন স্পেন । সেখানে তিনি একা নন, তাঁর সঙ্গী হয়েছেন তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার । স্পেনের রাজধানী ইবিজা থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি শেয়ার করতে ব্যস্ত অভিনেত্রী ।

প্রত্যেকদিন নানা ফ্যাশেনেবেল পোশাকে সেজে উঠছেন তিনি । ভিন্ন পোজে সেই ছবি শেয়ার করে চলেছেন মৌনি । আর তা সামনে আসতেই নেটদুনিয়ায় বেশ ভাইরাল । তাঁর কমেন্ট বক্স জুড়ে তাঁর লুকের তারিফ করতে ব্যস্ত মৌনি ভক্তরা । শুধু তাঁর একার নয়, সুরজের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের ।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ব্ল্যাকআউট । বিক্রান্ত মেসির সঙ্গে এই ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

অন্যদিকে টলিপাড়ার অতি জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ-ও পাড়ি দিয়েছেন জাপানে । কখনও জাপানের ওসাকার ইউনিভার্সাল স্টুডিও থেকে ছবি শেয়ার করছেন । আবার কখনও টোকিও ডিজনি ল্যান্ড থেকে ছবি শেয়ারে ব্যস্ত অভিনেত্রী ।

সুপার মারিও টুপিতে নজর কেড়েছেন সবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

