এবার দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার!

বন্দুক কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ । দোষী সাব্যস্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র । আমেরিকার ডেলাওয়ার আদালতের জ্যুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার শুনানি শেষে তিনটি অভিযোগেই হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছেন ।

এক্ষেত্রে তাঁর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । মার্কিন রাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন । তবে ডেলাওয়ার আদালতের বিচারক হান্টার বাইডেনের সাজা ঘোষণার কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করেননি । তবে সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে বলে জানিয়েছেন বিচারক ।

গত ৩ জুন ডেলাওয়ারের ফেডারেল আদালতে হান্টার বাইডেনের বিচার শুরু হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা এবং মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত সঠিক তথ্য তিনি দেননি । এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট কোর্টে, হান্টার বাইডেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় । অভিযোগ পত্রে বলা হয়েছিল, নিজের কাছে আগ্নেয়স্ত্র রাখার জন্য লাইসেন্সের আবেদনে হান্টার বলেছিলেন, তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নন । কোনও মাদক বা উত্তেজক দ্রব্যেও সেবন করেন না । অথচ তিনি জানতেন, তাঁর দেওয়া সবগুলো তথ্যই অসত্য ।

২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়ার শহরে একটি বন্দুকের দোকানে গিয়ে কোল্ট রিভলবার কেনার সময়, বাইডেন পুত্র ওই মিথ্যা তথ্য দিয়েছিলেন । কেনার পর তিনি ১১ দিন বন্দুকটি নিজের কাছে রেখেওছিলেন । যদিও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে বলে দাবি করেছেন হান্টার বাইডেন ।  মঙ্গলবার ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট আদালত হান্টারকে দোষী সাব্যস্ত করার পর, তাঁর বাবা জো বাইডেন একটি বিবৃতি দিয়ে বলেন, তিনি মামলার রায় মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন । হান্টার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বলেও জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ।

৮১ বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় দফার জন্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ব্যস্ত, ঠিক সে সময়ই তাঁর ছেলের বিচারের এই রায়, বাইডেন বিরোধীদের অনেক সুবিধা করে দেবে বলেই মত মার্কিন রাজনৈতিক মহলের । এমনকি রাজনৈতিক হাতিয়ার হিসেবে, বিষয়টিকে কাজে লাগাতে করতে পারে ট্রাম্পের রিপাবলিকান শিবির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube