গাজায় ইরায়েলের সঙ্গে যুদ্ধ থামাতে রাষ্ট্রসংঘের প্রস্তাবিত পরিকল্পনা মেনে নিয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী – হামাস । হামাসের এক শীর্ষ কর্তা সামি আবু জুহরি একথা জানিয়েছেন । তিনি বলেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে এবং এই প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেও প্রস্তুত ।

হামাসের এই পদক্ষেপকে ‘আশাব্যাঞ্জক’ বলে বর্ণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন । তেল আভিভে ইজরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেন, ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শেষ হলে, গাজার পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা আরও কিছুদিন চলবে । ওয়াশিংটন এই কাজ চালিয়ে যাবে বলে মন্তব্য মার্কিন বিদেশ সচিবের ।

গাজায় ৮ মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে ব্লিনকেন মঙ্গলবার ইজরায়েলের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেন । এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । ব্লিনকেনের ইজরায়েল সফরের আগে হামাস এবং তেল আভিভ উভয়ই কট্টর অবস্থানে থাকায়, গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রচেষ্টা সেভাবে কার্যকর হয়নি ।

এরপরই রাষ্ট্রসংঘ সমর্থিত ওযাশিংটনের প্রস্তাব মেনে নেওয়ার কথা জানায় হামাস কর্তা জুহরি । তবে তিনি বলেন, ইজরায়েলের এই প্রস্তাব মেনে চলার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু মার্কিন প্রশাসনেরও ।
এদিকে মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেন, হামাস তাদের প্রস্তাব মেনে নেওয়ার যে বিবৃতি দিয়েছে, সেটা অত্যন্ত আশাব্যাঞ্জক । কিন্তু যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে গাজার হামাস শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত বক্তব্য আসা প্রয়োজন । সেটা এখনও ওাশিংটন পায়নি বলেই দাবি ব্লিঙ্কেনের ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে যুদ্ধবিরতি চুক্তির একটি ব্লু প্রিন্ট দিয়েছিলেন । সেখানে তিন পর্বের যুদ্ধবিরতির পর, ধাপে ধাপে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের কথা বলা হয়েছে । কয়েকটি দেশের সরকারের সঙ্গে জি সেভেন-এর সদস্য রাষ্ট্রগুলিরও তাতে সমর্থন ছিল । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও সোমবার এই প্রস্তাবে সবুজ সঙ্কেত দেয় ।

নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব গ্রহণ করার পরই এক বিবৃতিতে হামাস জানিয়েছিল, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাবে গাজায় পাকাপাকি ভাবে যুদ্ধবিরতি, সম্পুর্ণ ভাবে ইজরায়েলি বাহিনী প্রত্যাহার, যুদ্ধবন্দিদের আদান প্রদান, গাজার পুনর্গঠন, ভিটেমাটি হারাদের পুনর্বাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে; হামাস তাকে স্বাগত জানায় ।’

গাজায় ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রায় ৮ মাস ধরে চলা হামলায় ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন । এবার ওয়াশিংটনের যুদ্ধ বিরতির প্রস্তাবকে হামাস নেতৃত্ব স্বাগাত জানানোয়, গাজায় পাকাপাকি শান্তি ফেরানোর বিষয়টি এখন পুরোপুরি ইজরায়েলের কোর্টে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

