তীব্র গরমের কারণে সময়েই আগেই গরমের ছুটি পড়ে গিয়েছিল স্কুল গুলিতে। গত সোমবার থেকেই পুনরায় চালু হয়েছে পঠন-পাঠন। কিন্তু প্রচণ্ড গরমে পড়ুয়াদের উপস্থিতি প্রায় হাতে গোনা। যারা স্কুলে আসছে তাদের শরীর খারাপের আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
৯ জুন রাজ্যজুড়ে সমস্ত স্কুলের গরমের ছুটির মেয়াদ শেষ হয়। ১০ জুন অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পঠন পাঠন শুরু করা হয়। তবে গত কয়েকদিন ধরে দহনজ্বালায় ভুগছে মানুষ। এরফলে সব স্কুলেই ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম। আবহাওয়ার কথা মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। স্কুলের সময় বদল হলেও মিড ডে মিলের সময় বদলানো যাবে না বলেই জানানো হয়েছে নির্দেশিকায়।
নির্দেশিকায় জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বুঝে জুন মাসের বাকি দিনগুলিতে সময় বদলে ক্লাস করানো যাবে। শুধু প্রাথমিক স্কুল নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য। তবে পড়ুয়াদের পড়াশোনা ও সিলেবাস শেষ করতে যাতে কোনও অসুবিধা না হয় প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদকে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

