রিয়াসি, কাঠুয়ার রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে জম্মু কাশ্মীরের ডোডাতে সেনাবাহিনীদের ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা । জানা যায়, এদিনের হামলার জেরে আহত হন অন্তত ৭ জন । অপরদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১ জঙ্গির ।
এদিনের হামলায় আহত হয়েছেন একজন সাধারণ মানুষ সহ ৫ জন জওয়ান ও একজন পুলিশ অফিসার । আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর । জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয় নিকটবর্তী অঞ্চলে । এই হামলা প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের এডিজিপি আনন্দ জৈন জানান, শ্যুটআউটে একজন সাধারণ মানুষ আহত হয়েছে । একজন জঙ্গি নিহত হয়েছে বলেও তিনি জানান । পাশাপাশি তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তারাও ঘটনাস্থলে রয়েছেন ।
সূত্রের খবর, বুধবারের হামলার দায় স্বীকার করে জইশ জঙ্গি গোষ্ঠীর একটি শাখা সংগঠন । এই নিয়ে তিন দিনের মধ্যে উপত্যকায় এটি তৃতীয় জঙ্গি হামলা । প্রসঙ্গত রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসের উপর হামলার পর, কাঠুয়ায়ও জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসে । দফায় দফায় এই ধরণের জঙ্গি হানায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

