চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন চন্দ্রবাবু নায়ডু

বুধবার চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন চন্দ্রবাবু নায়ডু । বিজয়ওয়াড়ার কাছে মেধা আইটি পার্কে তেলুগু দেশম পার্টির প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অন্ধ্র প্রদেশে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, একনাথ শিন্দে সহ আরও বিশিষ্টজনেরা । 

এদিন তেলুগু দেশম পার্টির প্রধান সহ মোট ২৫ জন মন্ত্রী শপথ নেন । তাঁদের মধ্যে ছিলেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর ছেলে ও পার্টির সাধারণ সম্পাদক নর লোকেশ । একই সঙ্গে শপথ নেন, জনসেনা দলের প্রধান ও দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ । এদিন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জনসেনা দলের প্রধান । প্রসঙ্গত, বিনোদন জগত থেকে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রজনীকান্ত, চিরঞ্জীবীও ।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি, তেলুগু দেশম পার্টি ও জনসেনা দলের জোট ২৫টির মধ্যে ২১টি আসন জেতে । টিডিপি পায় ১৬টি আসন, বিজেপি পায় ৩টি আসন ও জনসেনা জেতে ২টি আসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube