ভারতের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

মঙ্গলবার পরবর্তী চিফ অফ আর্মি স্টাফের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । সেনা প্রধানের পদে এবার দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী । ৩০ জুন সেনা প্রধানের পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। তাঁর দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ।

জানা যায় ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারিকরা হয় । তাতেই পরবর্তী সেনা প্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর নাম ঘোষণা করা হয় । উল্লেখ্য গত মাসেই বর্তমান সেনা প্রধানের মেয়াদ শেষ হয়ে যায় । তবে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনার উপ প্রধান পদে রয়েছেন । ভারতীয় সেনায় তিনিই এই মুহূর্তে সব থেকে উচ্চপদস্থ আধিকারিক । তিনি প্রম বিশিষ্ট সেবা মেডাল, অতি বিশিষ্ট সেবা মেডালে সম্মানিত হয়েছেন । পাশাপাশি জানা যায়, তাঁর ঝুলিতে রয়েছে ৩টি জিওসি (General Officer Commanding-in-Chief ) কার্ডও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube