অস্বস্তি বাড়ল সোহমের! তারকা-বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক

অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এবার জল গড়াল আদালতেও। একাধিক বিস্ফোরক অভিযোগ এনে তারকা-বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারী রেস্তোরাঁর মালিক আনিসুল আলমের অভিযোগ, সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করছে না। তাঁর আরও দাবি, একজন জনপ্রিতিনিধি হয়েও সোহম তাঁর মক্কেল ও পরিবারকে হুমকি দিচ্ছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহের শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেইসময়েই রেস্তোরাঁর সামনে গাড়ি পার্কিং নিয়ে তারকা-বিধায়কের সঙ্গে বচসায় জড়ান আনিসুর আলম। চেঁচামেচি শুনে নীচে নেমে আসেন সোহম। বাক বিতণ্ডার মধ্যে তিনিও রেস্তোরাঁর মালিককে মারধর করেন বলে অভিযোগ। যদিও অভিনেতার পাল্টা দাবি, আনিসুর তাঁকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক) নিয়ে গালিগালাজ করছিলেন।

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর ব্যবহারের সমালোচনা হচ্ছে। দায়ের করা হয়েছে এফআইআর। এবার অভিনেতা-বিধায়কের অস্বস্তি বাড়িয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube