দক্ষিণে দহন জ্বালা, জামাই ষষ্ঠীতে কি মিলবে স্বস্তি?

বঙ্গের দুই প্রান্তে ধরা দিল দুই ভিন্ন ছবি । দক্ষিণবঙ্গে কিছু জেলায় আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । বাকি জেলায় তাপপ্রবাহের ফিল লাইক বা অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছে । সকাল থেকেই চরমে অস্বস্তি । আর এরই বিপরীত ছবি দেখা দিল উত্তরে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ । তবে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।

কলকাতা সহ জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানা যায় । সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম । দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের অনুরূপ বা ফিল লাইক পরিস্থিতি থাকছে । কাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে । শুক্রবার সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ।

আজ বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে । এই তিন জেলার কিছু অংশে চরম বা তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । তাপপ্রবাহের অনুরূপ বা ফিল লাইক পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে । সঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।

বৃহস্পতিবার সকালেও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে । দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে । বজ্রবিদ্যুৎসহ অল্প বিস্তর বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে । সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া । শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উপরের দিকের পাঁচ জেলাতে আগামী ৪৮ ঘন্টায় দিনের বিভিন্ন সময়ে ভারী বা অতি ভারী বৃষ্টি চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube