বর্ষায় ভিজল উত্তরবঙ্গ, দক্ষিণে অব্যাহত দহন-জ্বালা!

দুই বঙ্গে এবার দেখা দিল দুই ভিন্ন ছবি । একদিকে যখন উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি, তখন দক্ষিণবঙ্গে গরম আর অস্বস্তি উঠচেহ চরমে । পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস । জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে বলেই খবর ।

সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা । উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকেই রয়েছে । ৩১ শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু । আগামী ২৪ ঘন্টায় মহারাষ্ট্র মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশেই মৌসুমী বায়ুর প্রভাব থাকবে ।

ঘূর্নাবর্ত রয়েছে সৌরাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ আসাম বিহারের ওপরে । ঘূর্নাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে । অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে । দু’দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে । সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম । বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে । বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় । তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাতে ।

উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার, জেলাতে বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে । একই সঙ্গে বাড়বে তাপমাত্রা; আগামী ২ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ।

সোমবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে । মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । তাপমাত্রা আরও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস । গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ । সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে আগামী ৪৮ ঘন্টায় ।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৮৩ শতাংশ ।

পাশাপাশি, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে, ঝাড়খন্ড, বিহার, বাংলা, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশে । কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে । প্রবল বর্ষণ হতে পারে বাণিজ্য নগরী মুম্বাইতে । ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পন্ডিচেরি, রায়েলসীমা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে । মহারাষ্ট্র কর্নাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি আগামী কয়েক দিনে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube