।। স্নেহা চক্রবর্তী ।।
ধূমপান একটি বদ অভ্যাস । এর জন্য বিশ্বে প্রতি বছর মৃত্যু হয় প্রায় ৩৫ লক্ষ মানুষ । বেশ কিছু সমীক্ষায় ধরা পড়ে যাঁরা সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত তাঁদের মধ্যে নানারকম ক্যানসারের প্রকোপ ধরা পড়ছে ।
ফুসফুস ক্যানসার থেকে ব্রেস্ট ক্যানসার, ব্লাড ক্যানসার, মুখ ও গলার ক্যানসার সচরাচর দেখাই যায় । গবেষকরা বলছেন, মহিলাদের মধ্যে যাঁদের ওবেসিটি, ডায়াবেটিস টাইপ ২ বা হাইপারটেনশন রয়েছে এবং যারা প্রচুর ধূমপান করেন তাঁদের মধ্যেই ক্যানসারের প্রকোপ বেশি দেখা যায় । আবার পুরুষদের মধ্যে যাঁদের উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, উচ্চ কোলেস্টেরল, সুগার, প্রস্টেটের সমস্যা রয়েছে এবং ধূমপানে আসক্ত বেশি, তাঁদের মধ্যে ক্যানসারের প্রকোপ বেশি ।
সিগারেটের ধোঁয়ায় যে নিকোটিন থাকে তা হেরোইন অপেক্ষা শক্তিশালী । তাই তা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর । ধূমপান মানুষের অপমৃত্যু ঘটায় । আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, সমগ্র পৃথিবীতে ধূমপানের কারণে যত বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে, অন্য কোন রোগ-ব্যাধির কারণে তত ঘটে না । ধূমপানের কারণে শরীরে তাপ বৃদ্ধি, প্রদাহ, জ্বালাপোড়া ইত্যাদি দীর্ঘ মেয়াদি রোগ-ব্যাধি দেখা যায় ।
আরও জানা যায়, ধূমপানের কারণে রক্তনালিগুলো দুর্বল হয়ে যায় এবং অনেক সময় তার মধ্যে রক্ত চলাচল বিঘ্নিত হয়ে যায় । ধূমপানকারীর ফুসফুস, মুত্রথলি, ঠোঁট, মুখ, জিহ্বা ও কণ্ঠনালি, কিডনী ইত্যাদিতে ক্যান্সার হয় । বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই ধূমপান স্মরণশক্তি কমিয়ে দেয় এবং মনোবল দুর্বল করে দেয় । একই সঙ্গে ইন্দ্রিয় ক্ষমতা দুর্বল করে । বিশেষ করে ঘ্রাণ নেওয়া এবং স্বাদ গ্রহণের ক্ষমতা লোপ পায় ।
ধূমপায়ীদের শ্রবণশক্তি কমে যায় বলেও জানা যায় । ধূমপানের ফলে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বার বার সে হৃদরোগে আক্রান্ত হয় । ধূমপায়ী সব সময় দুর্বলতা অনুভব করে এবং আতঙ্কগ্রস্ত থাকে। হার্টের সাথে সম্পৃক্ত ধমনিগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়। এমনকি বক্ষ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান উচ্চ রক্ত চাপের কারণ হয়। ধূমপানের ফলে যৌনশক্তি বিলুপ্ত হতে থাকে। ধূমপানের ফলে হজমশক্তি কমে যায়, ধারণক্ষমতা লোপ পায় এবং শরীর ঢিলে হয়ে যায়। ধূমপানের ফলে পাকস্থলী ক্ষত হতে থাকে এবং যকৃৎ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধূমপানের ফলে মুত্রথলি যক্ষ্মায় আক্রান্ত হয় এবং প্রস্রাব বিষাক্ত হয়। এছাড়াও , ধূমপান নির্মল পরিবেশকে দূষিত করে। এর ফলে আশে-পাশের লোকজনের কষ্ট হয়ে থাকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

