বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পাকা করার লক্ষ্যে মাঠে নামছে ভারত । সামনে মার্কিন যুক্তরাষ্ট্র । এবার বিশ্বকাপের আগে থেকেই অঘটন ঘটিয়ে চলেছে মার্কিনরা । প্রথমে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর বিশ্বকাপের মঞ্চে তাঁরা হারিয়ে দিয়েছে পাকিস্তানকে । এই মুহূর্তে সুপার এইটে যাওয়ার অন্যতম দাবিদার তাঁরা । স্বাভাবিকভাবেই তাঁদের একেবারেই হালকাভাবে নিতে নারাজ ভারত ।
যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়া-র প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । রবীন্দ্র জাদেজার জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে । পাশাপাশি বাদ পড়তে পারে শিবম দুবে । ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়াল । সেক্ষেত্রে পুরনো জায়গায় ফিরবেন বিরাট ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

