হোসে ফ্রানসিসকো মোলিনাকে নতুন হেডকোচ হিসাবে নিযুক্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট । আন্তেনিও লোপেজ হাবাস যে সবুজ মেরুন কোচ হিসেবে থাকছেন না তা নিশ্চিত হয়েই গিয়েছিল । ফলে নতুন কোচের সন্ধানে ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট ।
ম্যানেজমেন্ট এমন কাউকে কোচ হিসেবে চাইছিল যিনি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত এবং অভিজ্ঞ । যিনি এএফসি চ্যাম্পিয়ন লিগের মতো পর্যায়ে কোচিং করাতে পারবেন । সেই হিসেবেই এটিকে আইএসএল চ্যাম্পিয়ন করা মোলিনাকেই নতুন কোচ হিসাবে বেছে নিল মোহনবাগান সুপার জায়ান্ট । আপাতত ১ বছরের চুক্তিতে সবুজ মেরুনে আসছেন মোলিনা ।
২০১৬ সালে অ্যাটলেটিকো ডি কলকাতাকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি । লা লিগার একাধিক বড় ক্লাবে খেলার পাশাপাশি ভিয়ারিয়ালের মতো ক্লাবের দায়িত্বও সামলেছেন । গত তিন বছর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিকাল ডিরেক্টর ছিলেন মোলিনা । বাগানের কোচ হওয়ার দৌড়ে আরও দু’একজন থাকলেও তাঁকে বেছে নেওয়ার এটাও অন্যতম কারণ । তিনি স্পেনের ফুটবলার দের খুব ভালোবভাবে চেনেন । যা মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়নস লিগের ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রেও সাহাজ্য করবে ।
শুধু তাই নয় আপাতত ১ বছরের চুক্তি হলেও সাফল্য পেলে তাঁকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে বাগান ম্যানেজমেন্টের । মোহনবাগানের দায়িত্ব পেয়ে গর্বিত মোলিনা জানিয়েছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি সম্মানিত । আশা করি ক্লাবকে এবং সমর্থকদের জন্য আরও সাফল্য এনে দিতে পারব । আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাকে মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের দায়িত্ব দেওয়ার জন্য’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

