নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অদিতি হীরা ।।
সালটা ২০১৮ । বক্স অফিস বাজিমাত করে রাজকুমার রাও- শ্রদ্ধা কাপুরের হরর কমেডি ছবি স্ত্রী । ছবির পরিচালক ছিলেন অমর কৌশিক আর প্রযোজকের আসনে ছিলেন দীনেশ ভিজান । সিনেপ্রেমীরা মুখিয়ে ছিলেন এই ছবির সিক্যুয়েলের জন্য । অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে । বড় পর্দায় আসছে স্ত্রী টু । ১৪ জুন, শুক্রবার প্রকাশ্যে আসছে ছবির প্রথম ঝলক । সেখানে রয়েছে এক চমক । কোনও সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও প্ল্যাটফর্মে দেখা যাবে না ছবির টিজার । শুধুমাত্র আদিত্য সরপোতদার পরিচালিত, মুঞ্জা ছবির স্ক্রিনিং-এর সময় সেই থিয়েটারগুলিতে প্রর্দশিত হবে স্ত্রী টু-র টিজার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

