।। সুস্মিতা সিং ।।
বলিউড জুড়ে এখন শুধুই খুশির আবহ । সদ্যই বাবা মা হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল । কিছুদিন আগেই মা হয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতম । মা বাবা হওয়ার দৌড়ে রয়েছেন রিচা চাড্ডা ও আলি ফজল ও । যদিও সন্তান সম্ভাবনার খবর আগেই ভাগ করেছিলেন এই তারকা জুটি । হবু বাবা মা শুভেচ্ছা ও জানিয়েছেন সকলে । এবার হবু মায়ের জন্যে উপহার পাঠালেন রাহার মাম্মা।
২০২২ সালের ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করেছিল ছোট্ট রাহা । মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুন উপভোগ করেছেন আলিয়া তাই মা হওয়ার অনুভূতিটা যে কি সেটা আলিয়া খুব ভালো করেই জানেন । আর সেই অনুভূতিটাকে আরও কিছুটা স্পেশাল করতেই হবু মা রিচাকে এই উপহার আলিয়ার । আলিয়া রিচা কখনও এক সঙ্গে কাজ করেননি সেভাবে । তবে রিচা তো বেজায় খুশি আলিয়ার কাছ থেকে এই উপহার পেয়ে ।
রিচা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ভিডিও । বাক্সে রয়েছে Ed-a-Mamma সংস্থার পোশাক । আর এই পোশাক আলিয়া পাঠিয়েছেন রিচার সন্তানের জন্য । ভিডিও শেয়ার করে রিচা জানান, মেট গালায় যাওয়ার সময়ই এই পোশাকে ভরা বাক্স আলিয়া তাঁকে পাঠিয়েছেন । রিচা আরও লেখেন, “আমার মনে হয় মায়েরা সবাই সিক্রেট সুপারউওম্যান ক্লাবের অঙ্গ । আর এই ক্লাবে যোগ দেওয়ার জন্য আমার আর তর সইছে না । আলিয়া এই পোশাকের জন্য তোমায় অনেক ধন্যবাদ, খুবই দরকার ছিল । আর অবশ্য দারুণ টিপস দিয়েছো এর সঙ্গে ।”
উল্লেখ্য, ২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি । তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুখবর দেন তারকা দম্পতি । সব মিলিয়ে রিচা-আলির ঘর আলো করে কবে তাদের সন্তান আসে তারই অপেক্ষা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

