রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবার প্রকাশ্যে এল কয়েক কোটি টাকার দুর্নীতির খবর! এই প্রথম ক্যাগ (CAG) এর অডিটের প্রাথমিক পর্যায়ের তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় । এই দুর্নীতির খবরে বিস্মিত খোদ উপাচার্য । সম্পূর্ণ রিপোর্ট পেলে খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিং সংস্কার, পুকুরের আধুনিকীকরণ সহ একাধিক ক্ষেত্র মিলিয়ে প্রায় ২ থেকে ৩ কোটির অঙ্ক ছাড়িয়ে গেছে বলে বিশ্ববিদ্যালয় সুত্রের খবর । বস্তুত, ২০১৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর ২০২৩ সাল পর্যন্ত কোন রকমের অডিট হয়নি বলে সূত্রের দাবি । অধ্যাপক দীপক কুমার রায় উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আবেদনের ভিত্তিতে ক্যাগ(CAG) এর অডিট শুরু হয় এবং যা রাজ্য নব গঠিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম বলেই জানা গেছে ।
এদিকে ক্যাগের অডিটের প্রাথমিক কিছু তথ্য হাতে পেতেই কার্যত চক্ষু চড়কগাছ স্বয়ং উপাচার্যের । এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় দাবী করেন, সরকারি নিয়ম মেনে টেন্ডার না করেই অনেক কাজ হয়েছে । সবটা সরকারি নিয়ম যে বিশ্ববিদ্যালয়ের পথ চলার শুরুতে মানা হয়নি সেটা স্পষ্ট । ক্যাগের টিম অডিট করেছে, দু’মাস বাদে পূর্নাঙ্গ রিপোর্ট দেবে বলেছে । তারপর কোথায় কোথায়, কেন ও কিভাবে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখে আধিকারিক সহ সবার সাথে বসে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে এই প্রথমবার ক্যাগের অডিট হওয়া বা প্রাথমিকভাবেই কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

