রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। গত বুধবারই হাজিরা এড়াতেই ফের একবার তলব করা হল তাঁকে। চিঠি দিয়ে সময় চেয়েছিলেন অভিনেত্রী, কিন্তু সেই আবেদন মানতে নারাজ ইডি। বৃহস্পতিবারই ফের তলবের নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

রেশন দুর্নীতি মামলায় ৫ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। সূত্রে খবর, অভিনেত্রী বিদেশে রয়েছেন। তাই সাত দিনের সময় চেয়ে ইমেল মারফত চিঠি পাঠিয়েছিলেন ইডির কাছে। তবে তদন্তে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই হাজিরা এড়াতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের নোটিস দেওয়া হল।

ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় জড়িত ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর সংস্থার অ্যাকাউন্টে দুর্নীতির টাকার লেনদেন হয়েছে। এই টাকা কেন তাঁর সংস্থায় এল, কার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, এমন নানা বিষয়ে জানতে চায় তদন্তকারীরা। সেই কারণেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে খবর।

গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। সূত্রে খবর, বেশ কিছু অনুষ্ঠানে ঋতুপর্ণা ও জ্যোতিপ্রিয় মল্লিককে একসঙ্গে দেখা গিয়েছে। একথা নিজেও স্বীকার করেছেন অভিনেত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

