রানিগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেফতার ১! উদ্ধার গয়না, কার্তুজ!

রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক দুষ্কৃতী । ঝাড়খণ্ডের গিরিডি জেলার সারিয়া থেকে গ্রেফতার করা হয় ওই ডাকাতকে । ধৃতকে সোমবার আসানসোলে আনা হয় ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুরজ । তার কাছে থেকে উদ্ধার করা হয় কিছু সোনার গহনা ও কার্তুজ । সেই সঙ্গে আসানসোল থেকে ছিনতাই করা চার চাকা গাড়িটিও উদ্ধার করা হয়েছে বলে জানা যায় ।
রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি অভিজাত সোনার দোকানে সাত জনের ডাকাত দল ডাকাতি করতে আসে । ওই ঘটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় । তাতে এক ডাকাত জখম হয় । পরে ডাকাত দল দু’টি ভাগে ভাগ হয়ে দু’টি বাইকে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ।

পাশাপাশি জানা যায়, একটি বাইকে থেকে একজন জখম ডাকাতসহ মোট চারজন পালিয়ে আসানসোল মহীশিলার চক্রবর্তী মোড়ে একটি চার চাকা গাড়ির ছিনতাই করে । বাইকটি রেখে সেই চার চাকা নিয়েই তারা বিহারের সিওয়ানের দিকে চলে যায় বলে পুলিশ সূত্রে খবর । আসানসোল দুর্গাপুর পুলিশও ওই গাড়ির পিছু ধাওয়া করে । পরে ঝাড়খণ্ডের গিরিডি পুলিশের সহায়তায় চার চাকা গাড়িটি উদ্ধার হয় ও একজনকে গ্রেফতার করা হয় ।

তবে ওই গাড়িতে থাকা আরও তিনজন সারিয়ার জঙ্গলে লুকিয়ে পড়ে । পরে পুলিশ কুকুর নিয়ে জঙ্গলে তল্লাশি চালানো হয় । যদিও তাঁদের খোঁজ পাওয়া যায়নি বলেই খবর । গ্রেফতার হওয়া সুরজকে নিয়ে সোমবার আসানসোলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube