ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? কী করবেন জেনে নিন…

।। মধুরিমা ভৌমিক ।।

গরমের মরশুমে হঠাৎ গরম হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন ? কীভাবে ভাল রাখবেন আপনার ফোনকে ? অনেক সময় মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলেও ফোন মারাত্মক ভাবে গরম হয়ে যায় । এর জেরে খারাপ হয়ে যেতে পারে ডিভাইস । কীভাবে সতর্ক থাকবেন?

১। চেষ্টা করুন সরাসরি রোদের মধ্যে ফোন না রাখার । রোদের প্রভাবে ফোন গরম হয়ে যেতে পারে । সরাসরি সূর্যালোকে বা রোদের মধ্যে ফোন রাখলে তা ডিভাইসের ভিতরের তাপমাত্রা বাড়িয়ে দেয় ।

২। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে রাখুন । ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ফোন দ্রুত গরম হতে পারে । ফোনের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ফোনের ব্যাটারিতে চার্জও থাকবে অনেক্ষণ । এছাড়াও চোখে ক্ষতিকারক প্রভাব পড়ে না ।

৩। ফোনে যে অ্যাপ ব্যবহার করছেন না সেগুলি বন্ধ রাখুন । একসাথে অনেক গুলো অ্যাপ খুলে রাখলে ফোনের ইন্টারনাল টেম্পারেচার বাড়তে পারে ।

৪। মাঝে মাঝেই যদি দেখেন ফোন বিশেষ করে ফোনের ব্যাক প্যানেলে গরম হয়ে যাচ্ছে তাহলে অতি অবশ্যই একবার দোকানে দেখিয়ে নেওয়া জরুরি। নাহলে ফোন ফেটে যেতে পারে।

৫। ফোন চার্জে দেওয়ার সময় অতি অবশ্যই শক্ত কোনও জায়গায় রেখে চার্জ দিন । নাহলে ফোন দ্রুত গরম হয়ে যাবে ।

৬। ফোন ক্রমাগত গরম হতে থাকলে সেই সময় কোনওভাবেই ফোনে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, চার্জ দেওয়ার মতো কাজ করা এড়িয়ে চলুন ।

বর্তমান সময়ে ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস । তাই সাবধানতা অবলম্বন করলে আপনার ফোন ভালো থাকবে দীর্ঘদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube