।। সুস্মিতা সিং ।।
চলছে তীব্র দাবদাহ । সকলেরই গরমে নাজেহাল অবস্থা । আর এই সময় শান্তি এনে দিতে পারে এক গ্লাস ঠান্ডা শরবত । ঠান্ডা শরবতে চুমুক দিয়ে স্বর্গ খুঁজে পাওয়ার মতো শান্তি আর কিছুতে নেই । বাড়িতেই বানিয়ে নিতে পারেন আম-পুদিনার শরবত, বেল-নলেন গুড়ের শরবত, বানাতে পারেন ধনেপাতা-মধুর শরবত । এই শরবত যেমন আপনার শরীরকে ঠান্ডা রাখবে তেমনি মনকেও করে তুলবে সতেজ। কিভাবে বানাবেন, রইল টিপস্।
বেল-নলেন গুড়ের শরবত

এই শরবতটি বানাতে প্রয়োজন বেল,নলেন গুড়, গন্ধরাজ লেবু, নুন । প্রথমে মিক্সিতে একে একে বেলের কাত্থ, নলেন গুড়, গন্ধরাজ লেবুর রস, নুন দিয়ে মিক্সিতে ভাল করে ঘুরিয়ে নিন । গ্লাসে ঢেলে বরফের কুচি ছড়িয়ে গরমের দুপুরে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেল-নলেন গুড়ের শরবত ।
আম-পুদিনার শরবত

এই শরবতটি বানাতে প্রয়োজন কাঁচা আম,রোস্টেড জিরেগুঁড়ো,বিটনুন,শুকনো লঙ্কাগুঁড়ো,পুদিনা পাতা, চিনি।প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। এবার আমের পাল্প বের করে নিয়ে তাতে পুদিনা পাতা, নুন, চিনি, বিটনুন, তাজা জিরে ও শুকনো লঙ্কাগুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন । এবার ওই মিশ্রণ কাঁচের গ্লাসে ঢেলে ওপর থেকে ঠান্ডা জল ও সোডা ওয়াটার দিয়ে বিটনুন ও পুদিনা পাতা সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আম-পুদিনার শরবত ।
ধনেপাতা-মধুর শরবত

এই শরবতটি বানাতে প্রয়োজন তরতাজা ধনেপাতা, মধু,আদা,গন্ধরাজ লেবুর রস,বিটনুন,সোডা। প্রথমে মিক্সিতে একে একে ধনেপাতা, মধু, আদা, গন্ধরাজ লেবুর রস, বিটনুন, সোডা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিন। গ্লাসে ঢেলে একটু বিটনুন এবং ধনেপাতা উপরে ছড়িয়ে পরিবেশন করুন ধনেপাতা এবং মধুর শরবত।
এই তিন ধরনের শরবত আপনাকে মুহূর্তেই করে তুলবে প্রাণবন্ত সঙ্গে শরীরে তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখে। পাশাপাশি যারা ডায়েট করছেন তাদের জন্যে ও পারফেক্ট।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

