।। মধুরিমা ভৌমিক ।।
বাঙালির রান্নাঘরে সব সময়ই মজুদ থাকে মৌরি । আমিষ হোক বা নিরামিষ সবেতেই দেওয়া যায় এই উপকরণ । তবে শুধু খাবারে ফোড়ণ হিসাবে নয়, মৌরির গুণে শরীরের অনেক সমস্যার অবসান হয় । খালি পেটে মৌরি ভেজানো জল খাওয়া বেশ উপকারী । কী কী উপকার পাওয়া যায় এতে ? আসুন দেখে নেওয়া যাক ।

১) মৌরিতে রয়েছে ভরপুর ফাইবার । সকালে মৌরি ভেজানো জল খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে । তাই খিদে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে । সুতরাং ওজন ঝরাতে চাইলেও মৌরি জলে মিলবে উপকার ।

২) মৌরিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান, যা পেটের সমস্যা কমাতে সহায়তা করে । এমনকি, পেটে কোনও সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি । এক গ্লাস জলে এক চা চামচ মৌরি ও মিছরি সারা রাত ভিজিয়ে রাখুন । পরের দিন সকালে সেই জল খান ।

৩) ভাজাভুজি, অতিরিক্ত তেলমশলা খাওয়ার পর গ্যাস-অম্বলে ভুগতে হয় অনেককেই । নিময় করে সকালে মৌরি জল খেলে হজমশক্তি বাড়ে । অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি জল খেলে উপকার পাবেন ।
তাহলে বুঝতেই পারছেন, ছোট্ট এই উপকরণের উপকারিতা রয়েছে অনেক । হজমের সমস্যা হোক কিংবা অতিরিক্ত ওজনের সমস্যা; আর হাজার হাজার টাকা খরচা না করে এক গ্লাস মৌরি ভেজানো জলেই এবার কাজ হবে । শুধু রোজ নিয়ম করে খেলেই কেল্লা ফতেহ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

