।। সানন্দা বসু ।।
কেরলে বিজেপির প্রথম সাংসদ সুরেশ গোপী । রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন কেরলের জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ । তবে এরপরেই কানাঘুষো শোনা যায়, মন্ত্রীর পদ থেকে সরে আসতে চাইছেন তিনি । তবে এমন কিছুই হচ্ছে না । প্রতিমন্ত্রীর পদেই থাকছেন তিনি । শীঘ্রই এই বিষয়ে একটি প্রেস বিবৃতিও জারি করবেন সুরেশ গোপী ।
এই বিষয়ে, তাঁর দফতর জানিয়েছে, সুরেশ গোপী কখনই এমন কিছু বলেননি । ভুল খবর ছড়ানো হচ্ছে । তাঁকে কোনও মন্ত্রকে নিযুক্ত করার পরেই সুরেশ গোপী সেই বিষয়ে বিবৃতি প্রকাশ করবেন । শোনা যাচ্ছিল, অভিনয়ের ব্যস্ততা ও চুক্তির কারণেই তাঁর পক্ষে মন্ত্রী হওয়া সম্ভব নয় । কিন্তু এই খবর সত্যি নয় বলে জানিয়েছে সুরেশ গোপীর দফতর ।

প্রসঙ্গত উল্লেখ্য, সুরেশ গোপী ত্রিশুর সংসদীয় আসন থেকে জিতেছেন । কেরলের প্রথম BJP সাংসদ তিনি । সিপিআই প্রার্থী ভি এস সুনীলকুমারকে ৭৪,৬৮৬ ভোটে হারান তিনি । যে ত্রিশুর আসন থেকে সুরেশ গোপী জিতেছিলেন, গত নির্বাচনে সেখানে কংগ্রেস জিতেছিল । লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার আগে সুরেশ গোপী রাজ্যসভার সাংসদও ছিলেন । তিনি ২০১৬ সালে রাজ্যসভায় মনোনীত হন । রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল ২০২২ পর্যন্ত । বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ।
ছোটবেলায় শিশুশিল্পী হিসেবেই সিনেমায় কাজ করা শুরু করেন অভিনেতা । তারপর থেকে বহু সিনেমায় কাজ করেন । সুরেশ গোপী অনেক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন । তিনি ১৯৯৮ সালে ‘কালিয়াত্তম’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন । এ ছাড়াও তিনি দীর্ঘদিন টিভি অনুষ্ঠানেরও সঞ্চালনা করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

