ছয় বছরের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে লাউড স্পিকারে প্রচার শুরু করার ঘোষণা করল দক্ষিণ কোরিয়া । কেন ? উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী বেলুন উড়ে আসার পাল্টা কর্মসূচি হিসেবেই দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ ।

গত শনি ও রবিবার উত্তর কোরিয়ার দিক থেকে তিন শতাধিক বেলুন, দক্ষিণের দিকে ভেসে আসতে দেখা যায় । প্রায় ৮০টি বেলুন সরাসরি গিয়ে পড়ে দক্ষিণে । বেলুনগুলোর মধ্যে বর্জ্য কাগজ ও প্লাস্টিক ভরা ছিল ।

এদিকে বেলুনের জবাবে দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকার বাজানোর ঘোষণায়, উত্তর কোরিয়া এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি । কিন্তু উত্তর কোরিয়া এই লাউডস্পিকারে প্রচারকে যুদ্ধের সমতুল্য হিসাবেই দেখছে । এমনকি এর আগেও তারা দক্ষিণ কোরিয়ার এই লাউডস্পিকার উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ।

গতমাসে দক্ষিণ কোরিয়া থেকে প্রচুর পরিমাণে উস্কানিমূলক লিফলেট পাঠানোর জেরে, উত্তর কোরিয়া অন্তত ২০০টি জঞ্জাল ভরা বেলুন পাঠিয়েছিল দক্ষিণের সীমান্ত এলাকায় ।
এ সপ্তাহান্তেও উত্তর কোরিয়া ফের দক্ষিণ কোরিয়ায় ময়লাবাহী বেলুন পাঠানো শুরু করেছে । গত শুক্রবার দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর সমালোচনা করে, পাঠানো ১০ লিফলেটবাহী বেলুনের জবাবে পিয়ংইয়ং এই পদক্ষেপ নেয় ।এরপরই দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রবিবার থেকে লাউডস্পিকারে প্রচার শুরু করবে ।

২০১৮ সালের পর এই প্রথম আবার দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপ নিচ্ছে । উত্তর ও দক্ষিণের লড়াই কতদিন চলবে, সেদিকেই নজর গোটা দুনিয়ার । সিওল না পিয়ংইয়ং – চিরকালীন দুই শত্রুর সম্পর্ক কবে ভাল হবে, অপেক্ষায় দিল্লিও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

