রাশিয়ার বিমান ঘাঁটিতে নতুন প্রজন্মের সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমানে হামলা চালাল ইউক্রেইন । প্রথমবারের মত এমনটাই দাবি করল ইউক্রেইনের সেনাবাহিনী । রবিবার হামলার সময় তোলা উপগ্রহ চিত্র প্রকাশ করে ইউক্রেইনের জিইউআর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ।
তবে কীভাবে এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেন সেনাবাহিনীর কোন ইউনিট আকাশ পথে এই অভিযান চালিয়েছে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি ।
রাশিয়ার জনপ্রিয় এক সামরিক ব্লগার ফাইটার বম্বারের দাবি, এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাতের খবরটি সঠিক । একটি ড্রোনের সাহায্যে অত্যাধুনিক যুদ্ধবিমানটিতে হামলা করা হয় ।
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা জিইউআর বলেছে, যুদ্ধবিমানটি আখতুবিনস্ক বিমানঘাঁটিতে রাখা ছিল । এলাকাটি মূল রণক্ষেত্র থেকে প্রায় ৫৮৯ কিলোমিটার দূরে । টেলিগ্রামে ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, ৭ জুন যুদ্ধবিমানটি অক্ষত ছিল । কিন্তু ৮ জুন তাতে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট । যুদ্ধবিমানের গায়ে ছোট ছোট ছিদ্র এবং বিমানটির কাছে আগুন ধরে যাওয়ার চিহ্নও আছে । ওযাকিবহাল মহল মনে করছে, রাশিয়ার মাটিতে এই হামলা, ইউক্রেনের সেনা বাহিনীর মনোবল কয়েকগুন বাড়িয়ে দেবে । তবে এর পাল্টা ক্রেমলিন কী করবে, সেটা অবশ্য সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

