সবুজ মেরুনে কাজ শুরু করে দিলেন দেগি কার্ডোজো । এফসি গোয়া রিজার্ভ দলের প্রাক্তন কোচ দেগিয়াগেও কলকাতায় কাজ করে গিয়েছেন । ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এটিকের সহকারী কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি সামলেছেন এটিকে রিজার্ভ দলের দায়িত্বও ।
তাঁর হাত ধরেই এটিকে যুব দল থেকে উঠে এসেছেন ফারদিন, সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশীর মতো তরুণ প্রতিভারা । তার আগে আইলিগে ডিএসকে সিবাজিয়ান্সেও সহকারী কোচ ছিলেন কার্ডোজো । যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ দেগি ।
সম্প্রতি তাঁর প্রশিক্ষনেই বন্দোদকর মেমোরিয়াল ট্রফি জিতেছে এফসি গোয়ার যুব দল । তরুণ ফুটবলারদের সঙ্গে কাজ করার ব্যাপারে অভিজ্ঞ কার্ডোজোর এবার মোহনবাগানে নতুন চ্যালেঞ্জ । প্রথম পরীক্ষা কলকাতা লিগে । তারপর ডুরান্ড, ডেভালপমেন্ট লিগ তো রয়েইছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

