সদ্য মিটেছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে ভোট পরবর্তী হিংসা ও অশান্তি নিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
লোকসভা নির্বাচনে রাজ্যে অশান্তির অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । তাঁর দাবি রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা ও অশান্তি । তাই এবার পুলিশি নিরাপত্তার আর্জি জানান শুভেন্দু অধিকারী । প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করেন শুভেন্দুর আইনজীবী ।
শুভেন্দু অধিকারীর দাবি, ভোট পরবর্তী অশান্তির কারনে অনেকে আক্রান্ত হচ্ছেন । এবার তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক । এই মর্মে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে মামলা করেন বিরোধী দলনেতা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

