রাজ্যে আবারও হতে চলেছে ভোট । লোকসভার ভোট মিটতেই এবার উপনির্বাচনের পালা । সোমবার রাজ্যের ৪টি কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ।
সদ্য মিটেছে লোকসভা নির্বাচন । এবার পালা উপনির্বাচনের । সেই মতো ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিলে জাতীয় নির্বাচন কমিশন । আগামী ১০ জুলাই উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে বলে খবর । উপনির্বাচন রয়েছে রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জে ।
একই সঙ্গে জানানো হয়েছে ১৪ জুন মনোনয়ন দেওয়ার দিন শুরু; মনোনয়ন জমার শেষ দিন ২১ জুন । ২৬ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন । ১০ জুলাই ভোটের পর, ১৩ জুলাই ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন ।
পাশাপাশি জানা যায়, পশ্চিমবঙ্গের পাশাপাশি উপনির্বাচন রয়েছে দেশের আরও বেশ কয়েক্তি রাজ্যে । বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড , পঞ্জাব, হিমাচলপ্রদেশও উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

