রবিবার একদিকে রাজধানীতে চলল নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান । অন্যদিকে উপত্যকায় চলল জঙ্গি হামলা । জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়ে যায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস । জানা যায় এই হামলায় নিহত হয়েছেন ১০ জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ।
এদিনের ঘটনায় জানা যায়, রিয়াসি জেলা শিব খোরি মন্দির থেকে বৈষ্ণো দেবী মন্দির যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই ওই বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা । গুলিবিদ্ধ হন বাসটির চালকও; যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় । ঘটনায় আহত হন কমপক্ষে ৩৩ জন ।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী, পুলিশ এবং আধাসামরিক বাহিনী । দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী । রিয়াসি জেলার এসপি মোহিতা শর্মা জানান, উদ্ধারকাজ শেষ হলেও সকল যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি । আহতদের নিকটবর্তী রিয়াসি জেলা হাসপাতাল ও নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও সূত্রের খবর ।
সামাজিক মাধ্যমে এই হামলার তীব্র সলোচনা করেছেন বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে । অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জানান, এই ঘটনার সঙ্গে যুক্তদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে; কাউকে ছাড়া হবে না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

