টিকিট ছিঁড়ে গেছে ? ভাবছেন এবার যাবেন কীভাবে ? জেনে নিন..

।। মধুরিমা ভৌমিক ।।

টিকিট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলেও কি ট্রেনে চড়া যায়? কী করবেন এমন ঘটনা ঘটলে ? ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট থাকা আবশ্যক। কিন্তু কোনও কারণে যদি টিকিট হারিয়ে ফেলেন বা টিকিট ছিঁড়ে যায়, তবে আপনি ট্রেনে উঠতে পারবেন না, এমনট কিন্তু নয় ।

এক্ষেত্রে প্রথমেই সমস্যার কথা জানাতে হবে টিটিকে । টিটিই তালিকা মিলিয়ে আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া টিকিটের পরিবর্তে ডুপ্লিকেট টিকিট ইস্যু করে দেবেন । তবে এই টিকিট কিন্তু বিনামূল্যে দেওয়া হয় না । ডুপ্লিকেট টিকিটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট চার্জ দিতে হয় । আপনি কোন শ্রেণিতে বা কোন ট্রেনে যাত্রা করছেন, তার উপরে নির্ভর করে এই চার্জ ।

স্লিপার বা সেকেন্ড ক্লাসে যাতায়াত করলে ডুপ্লিকেট টিকিটের জন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে । এসি বা ফার্স্ট ক্লাসের যাত্রী হলে, ডুপ্লিকেট টিকিটের জন্য ১০০ টাকা দিতে হবে । যদি আপনার টিকিট ছিড়ে যায়, তবে টিকিটের দাম বা ভাড়ার ২৫ শতাংশ চার্জ বাবদ দিতে হয় ডুপ্লিকেট টিকিটের জন্য ।

তাই অতিরিক্ত খরচ এড়াতে অবশ্যই যত্নে রাখুন রেলের টিকিট । তবে যদি কোন কারণে হারিয়ে যায় বা ছিঁড়ে যায় মেনে চলুন উপরিউক্ত পদ্ধতিগুলো এবং নির্বিঘ্নে সফর করুন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube