দীঘায় যাবেন কিন্তু ভাবিয়ে তুলছে হোটেলের ভাড়া ? এবার হাতের মুঠোয় সমাধান

।। মধুরিমা ভৌমিক ।।

এবারের গরমের ছুটিতে দীঘা যাবেন বলে ঠিক করছেন? তবে হোটেল ভাড়া নিতে গেলে কত খরচা পড়বে, সেই নিয়েই কপালে পড়ছে চিন্তার ভাঁজ? নিশ্চিন্তে ঘুরে আসুন ; কারণ রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গড়ে উঠেছে যুব আবাস বা Youth Hostel । নামমাত্র খরচে এই যুব হস্টেলগুলিতে রাত্রি যাপন করা যায় । স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই হস্টেলগুলি । এখানে থাকতে হলে কেমন খরচ পড়বে বা কী কী নিয়ম মানতে হবে জেনে নিন ।

বাঙালি মানেই উইকএন্ড- এ দিঘা । সেখানে সমুদ্রের ধারে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে কে না চায় । আর তাতেই মন হয়ে যায় একবারে ফুরফুরে! আর মাত্র ২২৫ টাকায় যদি পাওয়া যায় যুব আবাসের রুম তাহলে তো আর চিন্তার কিছুই থাকে না ।

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালিদের কাছে দিঘা সবসময় হিট । তবে আজকাল দিঘায় হোটেলের চাহিদা বাড়ার কারণে প্রাইভেট হোটেলের রুমগুলোর দাম বেড়েছে কয়েকগুণ । তবে আর চিন্তা নেই । রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে গড়ে উঠেছে যুব আবাস বা Youth Hostel । তাই আর দেরি না করে একদম কম খরচে ঘুরে আসুন দিঘার সমুদ্র সৈকত থেকে ।

এখানে প্রতি রাতের ভিত্তিতে বুকিং করতে হয় । তবে এই হোস্টেলগুলিতে কেবলমাত্র থাকারই সুবিধা রয়েছে, খাবারের কোনও ব্যবস্থা নেই । আপনি তিন দিনের জন্য এই হোস্টেলে বুক করে থাকতে পারবেন । হস্টেল চেক ইনের সময় হল সকাল ৯ টা আর চেক আউটের সময় সকাল ৮.৩০ টা। এখানে রাত্রিবাস করলে হস্টেলের ভিতর কোনও রকমের মদ্যপান, ধূমপান করা যাবে না । এর পাশপাশি হস্টেলের বারান্দা থেকে ভিডিয়ো করাও নিষিদ্ধ । তাই ২ দিনের ছুটিতে এবার কম খরচে নিশ্চিন্তে ঘুরে আসুন দিঘা থেকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube