এবার গেমিং মোডে ‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়নস’

আসছে বিখ্যাত ফ্রাঞ্চাইজ হ্যারি পটারের জাদুর দুনিয়া হগওয়ার্টসভিত্তিক স্পোর্টস ঘরানার, মাল্টিপ্লেয়ার গেইম ‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়নস’

জানা গেছে, বহু প্রতিক্ষিত এই গেইমটি কনসোল ও পিসি ভার্সান, ৩ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে । গত বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের আরও একটি জনপ্রিয় গেইম ‘হগওয়ার্টস লিগাসি’ । এবার এর সঙ্গে জুড়ে যাবে ‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়নস’

বছরের পর বছর ধরে পাঠক আর দর্শকদের মাতিয়ে রাখা ‘হ্যারি পটার’ সিনেমার অন্যতম আর্কষণীয় একটি অংশ ছিল ‘কুইডিচ’ খেলা । আর নতুন এই খেলাটি, গেমারদের কুইডিচ খেলার সম্পূর্ণ এবং স্বতন্ত্র অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে ।  কুইডিচ খেলার পাশাপাশি, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতামূলক মাল্টিপেয়ার সেটিংয়ে, জাদুর ঝাড়ুতে করে অন্যান্য ‘অ্যাডভেঞ্চার’-এও যেতে পারবেন গেমাররা ।

গেমটি তৈরি করেছে ‘আনব্রোকেন স্টুডিওস’ নামক একটি সংস্থা । যারা ‘সুইসাইড স্কোয়াড: কিল দ্য জাস্টিস লিগ’ নামাঙ্কিত গেমে কাজ করার জন্য বিশেষ পরিচিত । এ ছাড়া, জনপ্রিয় মার্কিন গেম প্রস্তুকারক সংস্থা ‘ওয়ার্নার ব্রাদার্স গেমস’, তাদের ব্যানারে প্রকাশ করতে চলেছে হ্যারি পটারভিত্তিক নতুন গেমটি । ‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়ন্স’ গেমটি PS5, PS4, সুইচ কনসোল, এক্স বক্স সিরিজ এক্স/এস, এক্স বক্স ওয়ান এবং পিসির জন্য প্রকাশ পাওয়ার কথা । এই গেমটি খেলার জন্য ইন্টারনেট সংযোগ থাকা অতি আবশ্যক ।

জানা গেছে, সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ‘প্লেস্টেশন প্লাস’ সাবস্ক্রিপশন পরিষেবার আওতাভুক্ত সদস্যরা, বিনামূল্যে খেলতে পারবেন এই গেমটি । এ ছাড়া, গেইমটির দাম ৩০ ডলার হতে পারে বলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ।

এরই মধ্যে, নতুন এই গেমের ট্রেইলার প্রকাশ পেয়েছে । হ্যারি, রন, হারমায়োনি-র মতো পরিচিত চরিত্রের পাশাপাশি উইজলি পরিবারের যমজ দুই ভাই ও ভিক্টর ক্রামের মতো কম জনপ্রিয় চরিত্রদের দেখা গেছে গেমিং ট্রেইলারে । শুধু মার্কিন মুলুক কিংবা পশ্চিমি দেশগুলোতেই নয় । এই গেম কিন্তু ভারত সহ উপমহাদেশেও ভীষণই জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube