পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি অভিজাত সোনার দোকানে হানা দেয় ডাকাত দল । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয় । রবিবারের এই ঘটনায় এলাকায় ছড়ায় আতঙ্ক । এলাকায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে গুলি । ডাকাতদের সন্ধানে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি শুরু হয় ।
পুলিশি বাধার মুখে পড়ে ডাকাত দলটি । ফলত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডাকাত দলের । পুলিশের সঙ্গে গুলির লড়াইওশুরু হয় তাঁদের । পুলিশের গুলিতে আহত ১ দুষ্কৃতী । পালানোর সময় ফের গুলি চালায় দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের গুলিতে আহত ২ স্থানীয় বাসিন্দা ।
জানা যায়, এদিন পুলিশের গুলিতে আহত সেই ডাকাতকে নিয়ে তার তিন সঙ্গী একটি মোটরসাইকেলে চড়ে আসানসোলের মহিশিলা চক্রবর্তী মোড়ে এসে একটি চারচাকা ছিনতাই এর পরিকল্পনা করে । সেই সময়ে ওই চার চাকায় ছিলেন এক ব্যক্তি, তার স্ত্রী ও তার ছোট্ট সন্তান । ওই ব্যক্তি বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল । গুলি লাগে তাঁর পায়ে ।
অন্যদিকে, এলাকার এক ব্যক্তির হাতেও গুলি লাগে বলে শোনা যায় । এরপর ডাকাত দল মোটরসাইকেল ফেলে চার চাকা নিয়ে চম্পট দেয় । গুলিতে আহত দুইজনকেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুষ্কৃতীদের খোঁজে জেলা জুড়ে চলছে পুলিশের তল্লাশি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

