মালদহে ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী, কাঠগড়ায় তৃণমূল!

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই গোটা রাজ্যজুড়ে হিংসা অব্যাহত । এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি হলেন মালদহের এক কংগ্রেস কর্মী । শনিবার তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

গতকাল রাত্রে ঘটনাটি ঘটে মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকায় । জানা যায়, মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ । এই ঘটনায় অভিযোগ আনা হয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসির শেখ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে ।

পাশাপাশি, মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়র অভিযোগ, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকে । এরপর কংগ্রেস কর্মীকে কাল একা পেয়ে মারধর করা হয় বলে দাকবি ওঠে । আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয় । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube