উগান্ডাকে পর্যুদস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ । নবাগত উগান্ডাকে ১৩৪ রানে হারাল ক্যারিবিয়ানরা । জিম্বাবোয়ের মতো দলকে পিছনে ফেলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল উগান্ডা । সেই বিশ্বকাপের মঞ্চেই লজ্জার নজির গড়ল তাঁরা ।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ব্যাটিং । ৩৯ রানেই শেষ হয় তাঁদের সব লড়াই । এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের নজির ছিল নেদারল্যান্ডসের । শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁরা করেছিল ৩৯ । এবার সেই রেকর্ডে ভাগ বসাল উগান্ডা । উল্টোদিকে এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

