আপনারও কি চোখ লাল হয়ে যাচ্ছে? জেনে নিন কী করবেন…

।। স্নেহা চক্রবর্তী ।।

শিশু থেকে প্রাপ্ত বয়স্ক । পড়াশোনা থেকে কাজকর্ম সবই এখন অনলাইন নির্ভরশীল । সকালে উঠে খবরের কাগজ না খুঁজে প্রত্যেকেই চোখ রাখে সোশ্যাল মিডিয়ায় । পাশাপাশি আছে ওয়ার্ক ফর্ম হোমের ঝুঁকি । দিনের অনেকটা সময় কাটাতে হয় কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে । এর ফলে চোখ লাল হয়ে যাওয়া, জল পড়া, ঘাড়ে ব্যথা মাথা ব্যথা সঙ্গে চোখের বিভিন্ন সমস্যাও দেখা দেয় ।

এক নাগাড়ে স্ক্রিনে তাকিয়ে থাকলে মারাত্বক ক্ষতি হয় চোখের । আসলে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে বের হওয়া নীল রশ্মির কারণে চোখে শুষ্কতা দেখা দেয় । তবে কয়েকটি সর্তকতা মেনে চললে চোখ সুস্থ রাখতে পারবেন । এই ব্যস্ত জীবনে চোখ দুটিকে সুস্থ রাখতে রইল কিছু টিপস । জেনে নিন কী করবেন…

  • বারবার ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ।

রোদে বেরোলে অবশ্যই সালগ্লাস ব্যবহার অত্যন্ত জরুরী।

সবুজ শাকসবজি চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী।


এছাড়াও নিয়মিত ফল খাওয়া দরকার।


সবসময় হাত পরিষ্কার করে চোখ স্পর্শ করা উচিত।

চোখের সমস্যার জন্য ধূমপান খুবই ক্ষতিকর। নিয়মিত ধূমপান এড়িয়ে চলা দরকার।

ঘন ঘন চোখের পাতা ফেলা প্রতি ৩-৪ সেকেন্ড পর চোখের পাতা ফেলা, চোখের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। চোখ ঘোরানোর অভ্যাস গোল করে চোখের মণি ঘোরানোও চোখ ভালো রাখতে কার্যকর একটি ব্যায়াম। ঘড়ির কাঁটার অভিমুখে এবং ঘড়ির কাঁটার বিপরীতে ৪ বার করে মণি ঘোরান। তার পর চোখ বন্ধ রাখুন ২-৩ সেকেন্ড মতো। দিনে ২ বার করে এই ব্যায়ামটি করুন। চোখের পেশি ভালো থাকবে। দৃষ্টিশক্তির ক্ষতি হবে না। আপনার চোখ সুস্থ্য রাখতে আপনিও মেনে চলুন এই নিয়মগুলো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube