সব বাধা অতিক্রম করে নিটে সাফল্য সুমাইয়ার

সদ্য প্রকাশিত হল নিট-এর ফলাফল । অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার সুমাইয়া সিদ্দিকা নজর কাড়লেন সকলের । বৃহস্পতিবার তাঁকে সম্বর্ধনা জানান এলাকার বিধায়ক ও অন্যান্য বিশিষ্টজনেরা ।

সুমাইয়া সিদ্দিকার বাবা পেশায় একজন টোটো চালক, তাঁর মা গৃহবধূ । সংসারে আর্থিক অনটন তাঁর নিত্যসঙ্গী । সেই আর্থিক প্রতিকূলতা কাটিয়ে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট-এ ভাল ফল করে তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার সুমাইয়া সিদ্দিকা ।

মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । এই পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার সুমাইয়া সিদ্দিকা নজর কাড়েন সকলের । সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৭০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি । সর্বভারতীয় স্তরে তিনি ১৪০৩২ র‍্যাঙ্ক করেছেন । ওবিসি ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক ৫৯৮১ । স্বাভাবিকভাবেই সুরাইয়ার পরিবারে এখন খুশির হাওয়া । পাড়ার মেয়ের এই সাফল্যে প্রতিবেশীরাও বেজায় খুশি ।

সুমাইয়া সিদ্দিকার বাড়ি ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে । বাবা মোবারাক হোসেন টোটো চালক । মা সাজেদা বিবি গৃহবধূ । তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে বড় সুমাইয়া । পরিবার সূত্রে জানা যায়, ভাইবোনেদের মধ্যে বরাবর মেধাবী সুমাইয়া । ছোট থেকেই ক্লাসে প্রথম স্থান দখল করে এসেছেন তিনি । ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার । আর সেই জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে গিয়েছেন তিনি ।

এই খবর পেয়েই বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে হাজির হন ফরাক্কার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা । সুমাইয়া এই সাফল্যে খুশি ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম । এদিন পড়াশোনার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন বিধায়ক মনিরুল ইসলাম । তার সাফল্য গর্বিত ফরাক্কার বাসিন্দারাও ।

প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিকে ৬৬১ এবং উচ্চ মাধ্যমিকে ৯৩% শতাংশ নম্বর অর্থাৎ ৪৬৫ নম্বর পান তিনি । অবশেষে নিটের এই সাফল্য খুশি পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube