প্ল্যাটফর্ম সম্প্রসারণের জেরে বন্ধ রয়েছে শিয়ালদহের ৫টি প্ল্যাটফর্ম । ফলে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের । শুরু হয় তাঁদের বিক্ষোভ । যাত্রীদের বিক্ষোভের জেরে ভাঙল শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান কেন্দ্রের বাইরের কাঁচ । তবে নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যায় । পুনরায় শুরু করা হয় ট্রেন চলাচল ।
রবিবার রেল যাত্রীদের বিক্ষোভের জেরে ভেঙে পড়ল শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান কেন্দ্রের বাইরের কাঁচ । দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা দূরপাল্লার যাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন অনুসন্ধান কেন্দ্রের বাইরে । ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় কার্যত ক্ষোভ উগরে দেন তাঁরা । ভাঙা কাঁচের আঘাতে অনুসন্ধান কেন্দ্রে কর্মরত কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানা যায় । রবিবার চরম অব্যবস্থা দেখা যায় শিয়ালদহ স্টেশন চত্বরে।
উল্লেখ্য, শুক্রবার থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । স্বাভাবিকভাবেই ট্রেন বাতিল হওয়াতে চরমে ওঠে যাত্রী ভোগান্তি । একদিকে যেমন লোকাল ট্রেনে দেখা যায় উপচে পড়া ভিড়, অন্যদিকে দেখা যায় দূরপাল্লার যাত্রীদের দফায় দফায় বিক্ষোভ ।
তবে অবশেষে মেলে স্বস্তির খবর । নির্ধারিত সময়ের আগেই ১ থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্লাটফর্মে EMU ট্রেন পরিচালনা শুরু হয়েছে বলে জানা যায় । তবে ট্রেন পরিচালনা শুরু হলেও কোন কোন ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

