বাংলাদেশী সাংসদ খুনের প্রায় একমাস পরে ফের উদ্ধার করা হল তাঁর দেহাংশ । রবিবার সকাল থেকেই তল্লাশি চালানো হচ্ছিল বাগজোলা খাল । তল্লাশি চালাচ্ছিলেন সিআইডি আধিকারিকরা । তাঁদের সঙ্গে এদিন ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও ভারতীয় নৌ সেনাও ।
বাংলাদেশি সাংসদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করার পরই রবিবার বাগজোলা খাল এলাকায় তাঁকে এনে তল্লাশি শুরু করলেন সিআইডির বিশেষ তদন্তকারী আধিকারিকরা । এদিন তাঁদের সঙ্গে অভিযানে ছিলেন ডিএমজির সদস্য এবং ভারতীয় নৌ সেনা । তাঁদের সঙ্গে নিয়ে এদিন সিআইডির তদন্তকারী সদস্যরা বাগজেলা খালের কৃষ্ণমাটি এলাকায় আসেন । এলাকা সনাক্ত করনের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর ।
এদিন বাগজলা খালের ৩টি এলাকা থেকে উদ্ধার করা হল হাড় । তবে সেই হাড় নিহত সাংসদের কি না তা এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি । ইতিত্মধ্যেই সেই হাড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় । এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছেন তা তদন্ত করা হচ্ছে বলে খবর ।
প্রসঙ্গত, সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ । দফায় দফায় একাধিকবার ভাঙড়ের এই বাগজোলা খাল এলাকায় তাদেরকে নিয়ে এসে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত বাগজোলা খাল থেকে সংসদের কোন দেহাংশ পাওয়া যায়নি । এদিন মূল অভিযুক্ত সিয়ামকে নিয়ে এসে আদতে কিছু পাওয়া যায় কিনা সেদিকেই তাকিয়ে আছেন অন্তকারী আধিকারিকরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

