মোদীর শপথের অনুষ্ঠানে আমন্ত্রিত নয় ইন্ডিয়া জোট!

।। অর্পিতা দাশগুপ্ত ।।

রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অপেক্ষা আর কয়েক ঘণ্টার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শনিবার বিকেল পর্যন্ত বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোটের কোনও নেতাকেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে বিস্ফোরক দাবিও করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

রবিবার সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে প্রায় ৮ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে খবর। কিন্তু আমন্ত্রণ পায়নি বিরোধী শিবির! কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, কেবল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের কোনও নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি শপথের অনুষ্ঠানে। এক সাংবাদিক বৈঠকে তিনি আরও দাবি করেন, ‘আন্তর্জাতিক নেতা-প্রতিনিধিদের নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ করা হয় তাহলে বিচার করে দেখা হবে।‘

যাবতীয় জল্পনার অবসান! তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ‘এন’ ফ্যাক্টর অর্থাৎ চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দুজনেই নিজের সমর্থন জানিয়েছেন। এনডিএ (NDA) জোটের নির্বাচিত সাংসদদের নিয়ে গত শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে একটি বৈঠক হয়। জোট বদলের আশঙ্কা উড়িয়ে বৈঠকে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার (Nitish Kumar) এবং টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। প্রধানমন্ত্রীর পাশেই রাখা হয় তাঁদের আসন। এই বৈঠকে নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাবে সমর্থন জানান নীতীশ-নায়ডু ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, চিরাগ পাসওয়ান, প্রমুখ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube