হঠাৎ বৃষ্টিতে বানভাসি সিডনি

লাগাতার বৃষ্টি । বানভাসি অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি ।  শহরের বেশ কয়েকটি নিচু এলাকা ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলায় । দুর্গত এলাকায় চলছে উদ্ধারকাজ । সেদেশের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বৃষ্টির তীব্রতা কিছুটা কমার পর থেকে, সিডনির বিভিন্ন জায়গা থেকে সাহায্য চেয়ে প্রায় তিনশোটি ফোন কল তারা পেয়েছেন । এরপরই শহরের মোট ১৩টি জায়গায় উদ্ধার অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা দল ।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে ভারি বৃষ্টিতে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় বলে দাবি স্থানীয় প্রশাসনের । শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ নিউ সাউথ ওয়েলস রাজ্য জরুরি পরিষেবা (এসইএস) এক বিবৃতিতে জানিয়েছে, নগরের উত্তর পশ্চিম শহরতলি লাগোয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ১০টি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে । অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর আগাম পূর্বাভাসে সতর্ক করে জানিয়েছিল, শনিবার সিডনির উত্তর পশ্চিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই মত আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল সেদেশের হাওয়া অফিস ।

সংবাদ সংস্থা জানিয়েছে, সিডনির হকসবেরি-নেপিয়ান উপত্যকাটি অপেক্ষাকৃত নিচু এবং এলাকাটি বিপজ্জনকভাবে বন্যাপ্রবণ । এই এলাকাটির মধ্য দিয়ে পাঁচটি উপনদী বয়ে গেছে এবং জলধারা সাগরে নামার আগে প্রায়ই এখানে এসে আটকে যায় । তাই ভারি বৃষ্টি হলেই নদীর জল দু-পাড় ছাপিয়ে, ভাসিয়ে দেয় আশেপাশের এলাকা ।

নিউ সাউথ ওয়েলস স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস-এর ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ডলাস বার্নস, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, চারপাশে এখনও অনেক জল জমে আছে । বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উদ্ধার করে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । আরও বৃষ্টির পূর্বাভাস থাকায়, বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube